Showing posts with label বিশেষ ক্বাছিদা শরীফ. Show all posts
Showing posts with label বিশেষ ক্বাছিদা শরীফ. Show all posts

আসমান জমিন কাদিয়ে দেন পারি শাহে দাদী

আসমান জমিন কাদিয়ে দেন পারি শাহে দাদী
* আসমান জমিন কাদিয়ে দেন পারি শাহে দাদী ,
রসুল রবের দিদারে গেলেন সাইয়্যিদা দাদী ৷

* মোদের কে করে এয়াতীম চলছেন পথে অসিম 
আর আসবেন না ফিরে এ ধরায় কুবরা দাদী ৷

* তাজিম করে মালায়িক শাহি দরবারে পৌছান ঠিক,
ফেরদাউসি মাকামে আসিন সালাম আপনায় দাদী ৷

* নেই চিন্তা দুজাহানে রহেন বিরল সম্মানে ৷ 
উম্মু মুজাদ্দেদ আপনি হে নূরানী দাদী ৷

* মুর্শেদী মোদের তব আওলাদ কদমে আবাদুল আবাদুল ৷
রাখুন অধীন আওয়াল আখির হে জান্নাতী দাদী ৷

* নাতীরা ক্ষমা চাহি চিরদিন তাবে রহি 
আখিরী অভিপ্রায়  জানায় হে মহিওশি দাদী ৷
 

হে শাহ দামাদ

হে শাহ দামাদ
হে শাহ দামাদ, হে শাহ দামাদ
আপনায় জানাই মুবারকবাদ

সত্য ও ন্যায়ের নূরী প্রতীক
সুন্নাহ পালনে সদা নির্ভীক
আমার আক্বা শাহে দামাদ
আপনায় জানাই মুবারকবাদ।

জ্ঞান-বিজ্ঞান আপনার কদম তলে
বাহরুল ইলম আপনার মূলে
শাহান শাহে আবাদুল আবাদ
আপনায় জানাই মুবারকবাদ।

নূর ধারণে হন মহীয়ান
ভুবন বিজয় আপনারই শান
হে নূরানী মেছালে ছমাদ
আপনায় জানাই মুবারকবাদ।

তৌহিদে আপনার বজ্র গতি
রিসালত ভুবনে হন ভূপতি
আপনার শত্রুরা হবে বরবাদ
আপনায় জানাই মুবারকবাদ।

আহলু বাইতী পবিত্র নূর
আল্লাহ রসূলী নাজে ভরপুর
আপনার শানে পড়ি মীলাদ
আপনায় জানাই মুবারকবাদ।

হে আক্বা নিশানে মুর্শিদ
করুণায় কবুল করুন উমীদ
আক্বায়ে জাহান রসূলী আওলাদ
আপনায় জানাই মুবারকবাদ।

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে উনার সম্মানিতা আম্মাজান সাইয়্যিদাতুনা হযরত আমিনা আলাইহাস সালাম উনার রচিত ক্বাছিদা শরীফ-এর বঙ্গানুবাদ)

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে উনার সম্মানিতা আম্মাজান সাইয়্যিদাতুনা হযরত আমিনা আলাইহাস সালাম উনার রচিত ক্বাছিদা শরীফ-এর বঙ্গানুবাদ)



আপনি মালিক বরকতের
এইতো রবের সাধ,
বলে যাই দীদার বেলায়
আমার যোগ্য আওলাদ।

প্রেরিত আপনি রসূল
পুরো কায়িনাতের তরে,
খালিক্ব, মালিক আল্লাহ পাক
ইচ্ছা করেন এমনি করে।

আপনি রসূল কায়িনাতের
ধন্য মক্কা ও মদীনাবাসী,
হক্বের নিশান উড়বে জানি
ইসলামের ওই পূর্ণ শশী।

সত্য ন্যায়ের এক উপমা
আপনার পিতা আলাইহিস সালাম,
আসবে উনার পথ ধরে
ইসলামী দ্বীন কুরআন কালাম।

জাগবে আবার সত্য দ্বীন
এনেছিলেন যা খলীল (আলাইহিস সালাম),
রক্ষা পাবে কুলকায়িনাত
মূর্তিপূজা হয়ে বিলীন।

সবকিছুই হবে লীন
যাবো আমি শেষ দীদারে,
কিন্তু আমার এই ক্বাছীদা
রইবে ধরায় কাল পেরিয়ে।

আমি যাচ্ছি ধরায় রেখে
আল্লাহ পাক উনার শ্রেষ্ঠ হাবীব,
পবিত্র হয়েই যাঁর আগমন
মাতা আমি আমার নসীব।