Showing posts with label আল্লাহ ওয়ালা হওয়ার আমল. Show all posts
Showing posts with label আল্লাহ ওয়ালা হওয়ার আমল. Show all posts

আল্লাহ পাক উনার যিকিরের ফযিলত

আল্লাহ পাক উনার যিকিরের ফযিলত
আল্লাহ পাক রব্বুল আ’লামীন উনার যিকির থেকে বিরত মানুষ কখনোই সফলতা লাভ করবে না, বরং সে হবে চরম ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক সে বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন-
يا يهاالذين امنوا لا تلهكم اموا لكم ولا اولادكم عن ذكر الله . ومن يفعل ذلك فاولءك هم الخسرون
অর্থ: হে ঈমানদারগন ! তোমাদেরকে যেন আল্লাহর যিকির থেকে নিবৃত্ত করতে না পারে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি। আর এরূপ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে।”
[ সূরা মুনাফিকুন ৯ নং আয়াত শরীফ ]
যে ব্যক্তি আল্লাহ পাক উনার যিকির থেকে বিমূখ তার থেকে মূখ ফিরিয়ে নিতে বলা হয়েছে, কারন যিকির থেকে বিরত থাকার কারনে সে পার্থিব জীবনে জড়িয়ে পড়েছে।
আল্লাহ পাক বলেন –
فاعرض عن من تولي . عن ذكرنا ولم يرد الا ا لحيوة الدنيا
অর্থ: অতএব আপনি মুখ ফিরিয়ে নিন, এমন ব্যক্তি থেকে যে আমার যিকির থেকে বিমূখ। তাকে উপেক্ষা করুন , সেতো পার্থিব জীবনই কামনা করে।”
[ সূরা নজম ২৯ ]
শুধু তাই নয় , যারা আল্লাহ পাক উনার যিকির থেকে বিরত রয়েছে তারা শয়তানের জালে জড়িয়ে গেছে , বরং তারা শয়তানের দলভুক্ত হয়ে গেছে। এদের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন-
استوذ عليهم الشيطن فانسهم ذكر الله . اولءك حزب السيطن . الا ان حزب السيطن هم الخسرون
অর্থ: শয়তান তাদের উপর পূর্ণ প্রভাব বিস্তার করে ফেলেছে। অনন্তর সে তাদের আল্লাহর যিকির ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল। নিশ্চয়ই জেনে রাখো , শয়তানের দল ক্ষতিগ্রস্ত হবে। ”
[ সূরা মুজাদালা ১৯ ]
কাল কিয়ামতের ময়দানে ধন সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা, সন্তান , কোন কিছুই কাজে আসবে না, একমাত্র পরিশুদ্ধ অন্তর ব্যতীত। সেটা আল্লাহ পাক বলেন- সাবধান ! একমাত্র আল্লাহর যিকির দ্বারাই অন্তর পরিশুদ্ধ হয়।”
( সূরা রা’দ ২৮ )
একারনেই আল্লাহ পাক সকল মানুষকে আগেই এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন-
يوم لا ينفع مال ولا بنون الا من اتي الله بقلب سليم
অর্থ : কিয়ামতের দিন ধন সম্পদ, সন্তান সন্ততি দ্বারা কেউ ফায়দা হাছিল করতে পারবে না। একমাত্র ঐ ব্যক্তি ফায়দা হাছিল করবে, যে ব্যক্তি পরিশুদ্ধ অন্তর নিয়ে আগমন করবে।”
[ সূরা শুয়ারা ৮৮ ]
ক্বলবী যিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দায়েমী বা সার্বক্ষনিক ভাবে এ যিকির করার জন্য ইলমে তাছাউফের নিয়ম অনুযায়ী একজন হক্বানী রব্বানী ওলী আল্লাহ উনার হাত মুবারকে বাইয়াত হয়ে তরীকতে ছবক অনুযায়ী যিকির জারি করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হাক্বীকী সুলত্বনুল আযকার যিকির জারি করার তৌফিক দান করুন। আমীন !

যে মসজিদ ভাঙলো তাকেই সেটা উপহার দেয়া হলো -ওয়াইসি

যে মসজিদ ভাঙলো তাকেই সেটা উপহার দেয়া হলো -ওয়াইসি
সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি প্রশ্ন রেখে বলেছেন- বাবরি মসজিদ যদি অবৈধ হতো, তবে সেটি ভাঙার অপরাধে আদভানির বিচার চলছে কেন? আবার মসজিদটি যদি বৈধ জায়গায় হয়ে থাকে, তবে আদভানি কেন জমি পাচ্ছে?
দেশটির পার্লামেন্টের এই সদস্য বিস্ময় প্রকাশ করে বলেন, যিনি আরেক ব্যক্তির বাড়ি ধ্বংস করেছেন, সেই একই ব্যক্তি কীভাবে সেই বাড়িটি পেতে পারেন।
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ তথা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত গত জুমুয়াবার রাতে হায়দরাবাদে একটি জনসমাবেশে দেয়া বক্তৃতায় তিনি বলেন, সুপ্রিমকোর্ট হচ্ছে সবার উপরে, কিন্তু অকাট্য নয়। ভুলের ঊর্ধ্বে নয়।
ওয়াইসি বলেন, কোনো এক ব্যক্তি যদি আপনার বাড়ি ভেঙে ফেলেন, আপনি সালিশে গেলেন, কিন্তু বিচারক আপনার বাড়িটি তাকেই দিয়ে দিলেন, যিনি সেটি গুঁড়িয়ে দিয়েছে। আর আপনাকে বিকল্প একখ- ভূমি দিলো। তখন আপনার কেমন লাগবে?
হায়দরাবাদের এই এমপির প্রশ্ন হচ্ছে- যদি মসজিদটি অবৈধভাবেই স্থাপিত হয়ে থাকে, তা হলে এল কে আদভানিসহ অন্যদের কেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আর বৈধ জায়গায় হলে কেন সেই জমি তাকে দেয়া হলো।
বিচার না মানায় যারা তার সমালোচনা করে, তাদের তুলাধোনা করলেন ওয়াইসি। তিনি বলেন, রায়ের বিরোধিতা করার গণতান্ত্রিক অধিকার তার রয়েছে।
মসজিদ নির্মাণে বিকল্প পাঁচ একর জমির প্রস্তাব দিয়ে মুসলমানদের অপমানিত করা হয়েছে বলে মনে করেন মজলিস-ই-ইত্তেহাদুলের এ নেতা।
তিনি দাবি করেন, বাবরি মসজিদ আমাদের বৈধ অধিকার। আমরা ভূমির জন্য লড়াই করিনি। আমরা দান কিংবা অনুগ্রহ চাইনি। আমাদের ভিক্ষুক ভাববেন না। আমরা দেশের সম্মানিত নাগরিক।
মসজিদের পক্ষ হয়ে সুপ্রিমকোর্টে আইনি লড়াই চালিয়ে যাওয়া আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অশীতিপর আইনজীবী রাজীব দেওয়ান ঘণ্টার পর ঘণ্টা ধরে আদালতে যুক্তি উপস্থাপন করেছেন। তিনি বলেন, রাজীব সাহেবকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে- তিনি মামলাটি নিয়েছেন এবং কঠিন সময় লড়াই করে গেছেন।
বিজেপি ও সংঘ পরিবার যখন মসজিদের একটি তালিকা বানিয়েছে, তখন বাবরি মসজিদের জন্য লড়াই করে যাওয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে তিনি আরও বলেন, সংগঠন দুটি বলতে চাচ্ছে, তারা কোনো তালিকা করেনি। যদি না-ই করত, তবে কাশি ও মাথুরা মসজিদের মামলা কেন তারা প্রত্যাহার করছে না।
ভারতের ধর্মনিরপেক্ষ দলগুলো মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছে বলেও জানান তিনি। সুপ্রিমকোর্টের রায় নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়ারও নিন্দা জানিয়েছেন এ রাজনীতিবিদ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা পাউলা এলাকায় দাবানলের কারণে পুড়ে গেছে ৯ হাজার হেক্টর এলাকা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা পাউলা এলাকায় দাবানলের কারণে পুড়ে গেছে ৯ হাজার হেক্টর এলাকা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা পাউলা এলাকায় দাবানলের কারণে পুড়ে গেছে ৯ হাজার হেক্টর এলাকা।